কক্সবাজারের চকরিয়ায় বিষধর সাপের বাক্স থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় সাপসহ দুইজন সাপুড়েকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকালে কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে পুলিশ তাল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।
আটককৃতরা হলো- ঢাকার সাভার এলাকার সাজিদ আলীর ছেলে বুরুজ মিয়া (৪৮) ও কছম মিয়ার ছেলে সাদেক মিয়া (৫০)।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, তল্লাশি চৌকি দেখে ও সাপুড়েরা নেমে পায়ে হেঁটে চলে যাওয়ার সময় সন্দেহ হয়। তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কেকে
