আহেদ তামিমিকে মুক্তি দিয়েছে ইসরাইল

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৬:৩৮
আট মাস কারাভোগের পর ফিলিস্তিনের প্রতিবাদী কিশোরী আহেদ তামিমিকে  ইসরাইলী জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। রবিবার তাকে মুক্তি দেওয়া হয়। কারাগার কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ কথা জানান।
 
ইসরাইলী সেনাকে চর মারার দায়ে আট মাস আগে তাকে আটক করা হয়েছিলো। তার এই প্রতিবাদী ভূমিকার ভিডিও প্রকাশের পরে তামিমি ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হন। 
IMG0
ইসরাইলী কর্তৃপক্ষ ১৭ বছরের কিশোরী তামিমি এবং একই ঘটনায় কারা ভোগকারী তার মাকে ইসরাইলের কারাগার থেকে দখলীকৃত পশ্চিম তীরের একটি চেক পয়েন্টে পৌঁছে দিয়েছে। সেখান থেকে তামিমি রামাল্লার কাছে তাদের নবী সালেহ গ্রামে যাবেন। বাসস। 
 
ইত্তেফাক/ জেআর