ধামরাইয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৪:২৮
ধামরাই উপজেলার কানকাউলি এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
খালেক কানকাউলি গ্রামের কলিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় আরও আট-নয়জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা যায়, গত শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটে। এতে আব্দুল খালেক নামে এক ব্যক্তি মারাত্মক আহত হন। খালেক রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
 
ধামরাই থানার ডিউটি অফিসার এএসআই মো. লিটন হোসেন একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি