তালায় নাশকতার মামলায় ৩ জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৭:১৭
সাতক্ষীরার তালা থানা পুলিশ নাশকতা মামলায় জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জামায়াতের মাগুরা ইউনিয়নের সাবেক সভাপতি উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দীন শেখের ছেলে মো. মুসলিম উদ্দীন শেখ (৬১), জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি মো. করিম মোড়লের ছেলে মো. আবু বক্কার মোড়ল (৩৬) এবং তালা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সাধারণ সম্পাদক আটারই গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪৬)। 
 
তালা থানার এস আই (নি.) শেখ মো. আজগর আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করে। 
 
তালা থানার অফিসার ইনর্চাজ মো. মেহেদী রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রবিবার  তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে