বাংলাদেশ সেনাবাহিনীতে টাকার বিনিময়ে চাকরি দেয়ার দালাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা। গোপন সুত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো-শিবগঞ্জের লক্ষীকোলা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মো. সাইদুল প্রামানিক (৫০) ও একই গ্রামের রাায়হান (২৫)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গোপন সংবাদে জানতে পারেন জেলার শিবগঞ্জ থানার লক্ষীকোলা গ্রামের মো. সাইদুল প্রাং, মো. রায়হান প্রাং, একই উপজেলার জগনাথপুর গ্রামের মো. জহরুল ইসলাম ও মো. নজরুল ইসলামের কাছ থেকে ২৫ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপত্র প্রদান করছে। এই খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
