প্রতি ঘন্টায় চারটির বেশি গাড়ি চুরি হচ্ছে!

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:২৬
সম্প্রতি প্রকাশিত দিল্লি পুলিশের একটি পরিসংখ্যান অনুযায়ী সেখানে প্রতি ঘন্টায় ৪টির বেশি গাড়ি চুরি হয়। পরিসংখ্যানটির হিসাব অনুযায়ী এ বছরের জুনের ৩০ তারিখ পর্যন্ত মোট গাড়ি চুরির অভিযোগ রেকর্ড হয়েছে ২১ হাজার ২শ ৯৮টি।
 
এসবের মধ্যে ১২ হাজার ৬শ ৮৯টি মোটরসাইকেল। যা মোট মামলার ৬০ শতাংশ। চুরি হওয়া এসব গাড়ির মধ্যে রয়েছে ৩ হাজার ৮শ ৭১টি কার, ৩ হাজার ২শ ৩৭টি স্কুটার। যা মোট চুরির ৭ শতাংশ।
 
গতবছর গাড়ি চুরির  মোট মামলা হয়েছিল ৪০ হাজার ৯শ ৭২। ২০১৬ সালে এ মামলা ছিল ৩৮ হাজার ৬শ ৪৪।
 
এ হিসাব অনুযায়ী প্রতি বছর গাড়ি চুরির সংখ্যা বাড়ছে!
 
ইত্তেফাক/নূহু