‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই প্রতিপাদ্যে রাজধানীর মেরুল বাড্ডার একটি হোটেলে অনুষ্ঠিত হল প্রাতঃভ্রমণকারীদের সামাজিক সংগঠন বন্ধন-২০র ফ্যামেলী ডে-২০১৮। বিশিষ্টজনদের সংগঠন বন্ধন-২০ সবসময় অসহায় মানুষদের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাঁরা বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতাসহ নানা কর্মসূচী গ্রহণ করে থাকে।
এ বছরের শুরুর দিকে গুলশানস্থ শহীদ ডাঃ ফজলে রাব্বী পার্কে প্রাতঃভ্রমণকারীদের নিয়ে বন্ধন-২০ প্রতিষ্ঠা করেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি ডিভিশনের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম ও হাজী মোঃ জহির উদ্দিন।
সবশেষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেওয়া, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
ইত্তেফাক/নূহু
