ফুলবাড়ীয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২০:২১
ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের পাটিরা গ্রামে পুকুরে ডুবে মিন্টু মিয়ার শিশু ছেলে সিজান (৭) ও ওয়ালীউল্লাহর শিশু ছেলে আরাফাত (৬) মারা গেছে। 
 
আজ রবিবার দুপুরে বৃষ্টির সময় তারা দুইজনে বাড়ির শফি মোল্লার ফিশারীতে সাতার কাটতে যায়। বৃষ্টির পর ঐ দুই শিশুর লাশ পুকুরে ভেসে উঠে। 
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে