বাড়ি বানাতে নেপালীদের ১৬১ কোটি টাকা সাহায্য ভারতের

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২০:৩০
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে ভারত। দেশটিতে বাড়ি নির্মাণের জন্য ভারত ১৬১ কোটি টাকা প্রদান করেছে। 
 
ভারতের তরফ থেকে জানানো হয়, ভূমিকম্পে সাময়িকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে নেপাল। এ অবস্থা কাটিয়ে তুলতে নেপালের নুয়াকোট ও গোর্খা জেলায় ৪২ হাজার জনের বাড়ি নির্মাণের জন্য ১৬১ কোটি টাকা প্রদান করেছে ভারত।
 
নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনজীব সিং নেপালের অর্থ সচিব রজন খানালের হাতে তুলে দেন এ অর্থ। বিপদের দিনে পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে নেপাল।
 
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে প্রলয়ংকারী ভূমিকম্পে নেপালে ৯ হাজার জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন ২২ হাজারের বেশী। দেশটি তখন ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
 
ইত্তেফাক/নূহু