বাংলাদেশ ক্রিকেট দলকে জেপি’র অভিনন্দন

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০৬:১৮
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। 
 
এক বিবৃতিতে জেপি’র নেতৃদ্বয় বলেন, টেস্ট সিরিজের হতাশা জনক ফলাফলের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরভজনক। আমরা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ম্যান অফ দ্যা সিরিজ তামিম ইকবাল, বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ সহ বাংলাদেশ দলের সকল ক্রিকেটারদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিন্দন জানাই। 
 
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ দলের এ ধারা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি
 
ইত্তেফাক/কেআই