জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ অসুস্থ হয়ে শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় গতকাল রবিবার ইত্তেফাককে জানান, এরশাদ খালি পেটে এন্টিবায়োটিক খেয়েছিলেন, এতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং তার বমি হয়। অসুস্থ বোধ করলে জরুরি ভিত্তিতে তাকে সরাসরি সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ
