কানাডায় গাড়ির ইন্স্যুরেন্সে বৈষম্যের প্রতিবাদে লিঙ্গান্তর!

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৫:৫৪
কানাডার অ্যালবার্টায় গাড়ির ইন্স্যুরেন্সের বৈষম্যতার প্রতিবাদে কাগজপত্রে লিঙ্গান্তরিত হয়েছেন ২৪ বছর বয়সি এক যুবক। এই প্রতিবাদী যুবকের নাম ডেভিড । 
 
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, অ্যালবার্টায় নারী এবং পুরুষের গাড়ির ইন্স্যুরেন্স ভিন্ন ভিন্ন। পুরুষদের তুলনায় নারীদের ইন্স্যুরেন্স কম। তাই সে নিজেকে নারী দেখিয়ে গাড়ির ইন্স্যুরেন্স করেছেন।
 
অ্যালবার্টায় বছরে ছেলেদের ৪৫০০ ডলার আর নারীদের ৩৪০০ ডলার ইন্স্যুরেন্স ফি। ফলে ডেভিডকে প্রতি মাসে ৯১ ডলার কম প্রিমিয়াম দিতে হয়। এভাবে বছরে সে ১,১০০ ডলার সঞ্চয় করতে পারছে।
 
ডেভিড নারী আর পুরুষের বৈষম্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন। সিবিসি’কে ডেভিড বলেন, ‘আমি গবেষণা-টবেষণা করে দেখলাম একজন ডাক্তার লিখে দিলেই হয়। কাজটি সহজ। ডাক্তারকে বললাম—আমি নিজেকে নারী হিসাবে দেখি। ডাক্তারও তা-ই লিখে দিল। আমিও আইডি কার্ড এবং ড্রাইভার লাইসেন্স-এ নিজেকে নারী হিসেবে এফিডেভিট করালাম’।
 
তিনি পুলিশ এবং সাংবাদিকদের কাছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাসী কন্ঠে আরো বলেন- নারীর জন্য কম পুরুষের জন্য বেশি প্রিমিয়াম বৈষম্যের একটি টেক্সটবুক উদাহরণ। কারণ, আইনের কাছে মানুষের চেয়ে নারী-পুরুষের গুরুত্ব। এই বৈষম্যের বিরুদ্ধে আমার প্রতিবাদ।
 
ডেভিড আরো বলেন, আমি একজন মানুষ, ১০০ শতাংশ। তবে এখন আইনত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একজন মহিলা। তাতে আমার গ্লানি নাই, বরং ভালই লাগছে এই ভেবে যে- ইন্স্যুরেন্সওয়ালাদের তৈরি একটি বৈষম্যের চর্চ্চার প্রতিবাদে নেমে আমি জিতেছি।
 
ইত্তেফাক/ জেআর