সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ার একটি কলোনি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি নারী ও অন্যটি শিশুর লাশ।
সোমবার দুপুরে অর্ধগলিত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালোপাড়া এলাকার খেয়াঘাট গলির মোস্তফা মিয়ার কলোনির একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে আমরা পুলিশকে বিষয়টি অবগত করি। পুলিশ এসে কক্ষটির তালা ভেঙ্গে ভিতরে মৃতদেহগুলো দেখতে পায়। এর মধ্যে দুটি মহিলা ও একটি শিশুর লাশ রয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায় বাসার কেয়ারটেকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
