কাশ্মীরে জঙ্গি হামলায় আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৪:১০
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় আধা-সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
পুলিশ জানায়, রোববার রাতে জঙ্গিরা শ্রীনগর শহর থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণে পাউলওয়ামা জেলার নারিয়া গ্রামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)এর এক সদস্যকে তার বাসভবনে গুলি করে হত্যা করে।
 
এর আগে গত সপ্তাহে জঙ্গিরা এক পুলিশ সদস্যকে অপহরণ ও পর তাকে হত্যা করে। পরবর্তীতে সামরিক বাহিনীর এক অভিযানে ওই ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের হত্যা করা হয়। বাসস।
 
ইত্তেফাক/ জেআর