সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৫:৪১
বগুড়ার সারিয়াকান্দিতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খবির উদ্দিন বাদশা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায়  সোহরাব ও মহিদুল নামে ২জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবির উদ্দিন বাদশা  কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
 
জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে খবির উদ্দিন মহিদুল ও সোহরাব পার্শ্ববর্তী মাছিরপাড়া গ্রামের একটি বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডাল পড়ায় খবির উদ্দিন ও তার সঙ্গে থাকা সোহরাব ও মহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু