সুনামগঞ্জে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৫:৪৫
সুনামগঞ্জের ছাতক পৌরসভার গণেশপুর ফেরিঘাট থেকে ৪৭০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার গভীররাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ছাতক থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জের মৃত শরীয়তউল্লার ছেলে  মো. তোরাব আলী (২৮) ও একই উপজেলার মৃত সুলতান আলীর ছেলে মো. শদীদ মিয়া (৪২)। গ্রেফতারকৃতরা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
 
আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 
 
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০, এর ২২ (গ) ও ২৫ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে