মাগুরায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ শুরু হচ্ছে ৯ আগষ্ট ২০১৮ থেকে। মাগুরা পৌরসভা ৯টি ওয়ার্ডসহ সদর উপজেলাভূক্ত ইউনিয়নগুলোতে একযোগে বিতরণ করা হবে।
মাগুরা পৌরসভার নাগরিকদের স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হবে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। পর্যায়ক্রমে ওর্য়াডগুলোতে এলাকা ভেদে সকাল নয়টা থেকে দুপুর ১টা, আবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত কার্ড বিতরণ করা হবে।
স্মার্ট কার্ড নেওয়ার জন্য পুরান জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রধারীকে নিজে উপস্থিত হতে হবে। একজনের কার্ড আরেকজন নিতে এলে স্মার্ট কার্ড দেওয়া হবে না।
আজ সোমবার থেকে মাগুরা পৌরসভার মেয়র খুরমিদ হায়দার টুটুলের পক্ষ থেকে শহরে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
ইত্তেফাক/নূহু
