ভেড়ামারায় স্ত্রীর হাতে স্বামী খুন

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৭:১৪
কুষ্টিয়ার ভেড়ামারা শহরে সোমবার দুপুর ১টার সময় স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত আলামিনকে (২৬) ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্ত্রী স্মৃতি খাতুনকে (২২) জিজ্ঞাবাদের জন্য পুলিশ আটক করেছে। 
 
নিহত আলামিনের চাচা আমজাদ হোসেনের অভিযোগ সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার কোদালিয়া পাড়ার সাদেক হোসেন ছেলে অটোচালক আলামিন সম্প্রতি দুই সন্তানের জননী স্মৃতি খাতুনকে প্রেম করে বিয়ে করেন। গত এক মাস আগে ভেড়ামারা শহরের খালেক ফিলিং স্টেশনের পেছনে পূর্ব ভেড়ামারা এলাকার মশিউর রহমানের বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতে থাকেন। বিয়ের পর থেকে তাদের সংসারে অশান্তি চলতে থাকে। এরই জের ধরে সোমবার আলামিন ও স্মৃতি খাতুনের মধ্যে ঝগড়া বাধে। আলামিনকে ঘুমন্ত অবস্থায় স্মৃতি খাতুন মুখে বালিশ চেপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এলাকাবাসী লাশ উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনূল ইসলাম জানান, আলামিনের মৃত্যুটি রহস্যজনক। তার দেহে কোনো আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্মৃতি খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে