বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস থেকে ভারত থেকে আনা সাকিল আহম্মেদ নামের এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৫১ টি মোবাইল ও উন্নত মানের ৫০ কেজি কাপড় জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। সাকিল আহমেদ মুন্সীগঞ্জ জেলার মুছা আব্দুল্লাহর ছেলে। রবিবার সন্ধ্যায় এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস চেকপোস্টে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান স্ক্যানিং মেশিন থেকে ব্যাগ বের হওয়ার পর ব্যাগ তল্লাশি করে উন্নত মানের ৫১টি মোবাইল ফোন ও ৫০ কেজি কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের ভেতর সাওমি নোট-৫ প্লাস ১৬ টি এবং হাওয়াই (হনোর) নাইন ৩৫ টি। জব্দকৃত মোবাইল বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
