জিম্বাবুয়েতে ভোট গ্রহণ চলছে, নিজ দলকে ভোট দেবেন না মুগাবে

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৭:৫৯
জিম্বাবুয়েতে  সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশটির সাবেক একনায়ক শাসক রবার্ট মুগাবের পদত্যাগের পর এই প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে। খবর এএফপি’র।

সোমবার সকাল থেকে দেশটির পরবর্তী নেতা নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে ভোটাররা ।

হারারের কম আয়ের জেলা এমবারে দেশটির একজন বেকার নাগরিক তাওয়ানডা পেটরো (২৮) ভোট দিতে এসে ভোট কেন্দ্রে বার্তা সংস্থাকে বলেন, ‘আমি আমার সন্তানের জন্য একটি ভালো দেশ রেখে যাবার জন্য ভোট দিতে এসেছি।’
 
এদিকে দীর্ঘদিনের নীরবতা ভেঙে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। নির্বাচনের আগমুহূর্তে তিনি বলেন, ‘আমি জানুপিএফকে ভোট দেবো। তারা আমাকে কষ্ট দিয়েছে। তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে।’
IMG0
কয়েক দশক ধরে জানুপিএফের নের্তৃত্ব দিয়েছেন, মুগাবে। দলের হয়েই ৩৭ বছর ক্ষমতায় ছিলেন তিনি। তবে ২০১৭ সালের নভেম্বরে দলটির একাংশের সঙ্গে মিলে মুগাবেকে ক্ষমতাচ্যূত করে সেনাবাহিনী।
 
ইত্তেফাক/টিএস