তাজিকিস্তানে দুর্বৃত্তদের হামলায় ৪ বিদেশি সাইক্লিস্ট নিহত হয়েছে। আহত হয়েছে অপর ৩ পর্যটক। নিহতদের মধ্যে দু’জন আমেরিকার বাকি দু’জন সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডের নাগরিক। বিবিসির খবর।
রবিবার তাজিক রাজধানী দুশানবে থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ডাঙ্গারা জেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানায়, পাহাড়ি অঞ্চলে সাইক্লিং করার সময় প্রথমে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পরে ছুরিকাঘাত তাদেরকে ছুরিকাঘাত করে ৩ জন দুর্বৃত্ত।
IMG0
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে অপর দু’জনকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও প্রতিরোধের মুখে গ্রেপ্তার সম্ভব হয়নি বলে জানিয়েছেন, তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
হামলার জন্য যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড সরকারের কাছে শোক-বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন।
ইত্তেফাক/টিএস
