মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির তহবিল সংক্রান্ত বিলে ডেমক্র্যাট নেতারা সমর্থন না দিলে ফেডারেল সরকার অচল করে দেওয়ার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক টুইটে এ হুমকি দেন তিনি।
টুইটে ট্রাম্প বলেন, ‘যদি ডেমক্র্যাটরা সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত প্রাচীর বিষয়ে আমাদের ভোট না দেয় তবে আমি সরকার অচল করে দেব।’
বিশ্লেষকরা বলছেন, অভিবাসন বিষয়ে ভোটারদের মন জয় করতেই এমন হুমকি দিয়েছেন, ট্রাম্প। কেননা আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।
বাস্তবে ট্রাম্প এমন কিছু করবেন বলে মনে করছেন না রিপাবলিকান নেতারাও।
ইত্তেফাক/টিএস
