শিবপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (৩০ জুলাই) বিকাল ৫টায় শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান সভায় বলেন, গত ১০ বছরে শিবপুরে যে সকল উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সে সকল উন্নয়ন সম্পর্কে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা গ্রামের সাধারণ জনগণের কাছে গিয়ে তুলে ধরবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।
সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. খোকন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান। এ সময় পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি সমর্থিত ৪নং পৌর ওয়ার্ড কমিশনার প্রার্থী মো. মুকুল মোল্লাসহ শতাধিক কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।
ইত্তেফাক/এমআই
