চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৩:৩২
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামে মঙ্গলবার পানিতে ডুবে মো. হামজা নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে। হামজা ওই গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
 
হামজার পরিবারের সদস্যরা জানান, বেলা ১১টার দিকে সে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ উঠানে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করা হয়। কিছু সময় পরে হামজাকে বাড়ির পিছনের ডোবা থেকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি