মিকা সিংয়ের বাড়ি থেকে নগদ রুপি, স্বর্ণ চুরি

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৫:৩৮
‘জব উই মেট’, ‘হাউসফুল’, ‘দেশি বয়েজ’ সহ বলিউডের একাধিক সিনেমায় জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের বাড়িতে চুরি হয়েছে। মিকার পশ্চিম অন্ধেরির অসিওয়ারার বাড়িতে সোমবার সন্ধ্যায় প্রায় এক লাখ নগদ রুপি ও দুই লাখ টাকার গয়নাও চুরি হয়েছে বলে জানা গেছে। চুরির ঘটনায় ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। 
 
অসিওয়ারা থানার পুলিশ কর্মকর্তা এস পাসালওয়ার জানিয়েছেন, বলিউড গায়কের বাড়িতে চুরির ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চালানো হচ্ছে। 
 
উল্লেখ্য, সোলো এলবাম দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মিকা সিং। এরপর আস্তে আস্তে বলিউডে নিজের জায়গা পাকা করে নিতে শুরু করেন এই গায়ক।
 
ইত্তেফক/রেজা