তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভয় নেই: ভারতের সুপ্রিমকোর্ট

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৬:০০
আসামে চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ পড়া ভারতীয়দের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
 
আজ ভারতীয় সুপ্রিম কোর্ট জানায়, গতকাল প্রকাশিত নাগরিকদের তালিকাটি কেবলি একটা খসড়া তালিকা। তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে না।
 
গতকাল আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা বা এনআরসি তালিকা প্রকাশ করা হয়।  এতে নাম অন্তর্ভূক্ত করা হয়নি রাজ্যের ৪০ লাখ মানুষের। এ ঘটনায় সংশয় ও ভয় দেখা দিয়েছে তাদের মধ্যে।
 
তালিকা প্রকাশের একদিনের মাথায় এলো দেশটির সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা।
 
ইত্তেফাক/এসআর/টিএস