শ্রীবরদীতে গাছচাপায় কিশোরের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৭:০৩
শ্রীবরদীতে গাছচাপায় শাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে গাছ কাটতে গেলে এ ঘটনা ঘটে। শাকিব উপজেলার সদর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের ইমান রশিদের ছেলে।
 
এলাকাবাসী জানান, শাকিব নিজের বাড়ির পাশে ইউক্লিপটাস গাছ কাটতে গেলে তা তার ওপরে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পড়ে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা সদর হাসপাতালের আরএমও ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে ভর্তির আগেই সে মারা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী।
 
ইত্তেফাক/আরকেজি