সুন্দরগঞ্জে ৪ জুয়াড়ি ও মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:৫৯
সুন্দরগঞ্জে মঙ্গলবার ভোর রাতে ৪ জুয়াড়ি ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- পশ্চিম বাছহাটী গ্রামের লক্ষ্মীকান্ত সরকারের ছেলে জুয়াড়ি অতুল চন্দ্র সরকার, জুয়াড়ি নলীন চন্দ্রের ছেলে সুনীল চন্দ্র, জুয়াড়ি পচু চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র, রাজ্যধরের ছেলে জুয়াড়ি পূর্ণ চন্দ্র ও একই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মাদক কারবারি এনামুল হক।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জুয়াড়ি ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি