এবার সিনেমা হলে ঢুকে পড়ল সরকারি বাস!

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৭:৫৫
রাজধানীর মতিঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা সিনেমা হলে ঢুকে পড়েছে বাস। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে একটি স্টাফ বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
 
মধুমিতা হলের কর্মচারি রবিন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হলের  পিলারের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে একটি রিকশা ভেঙে চুরমার হয়ে যায়। রিকশাচালক আহত হন। পরে সেখান থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়।
 
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত হানা বাসটি সরকারি । এটি এখন পুলিশ হেফাজতে রয়েছে।
 
রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।
 
ইত্তেফাক/বিএএফ/টিএস