পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে তা ই তুলে ধরতে নতুন ছবি ‘দিন: দ্য ডে’ নির্মাণ হচ্ছে। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার এ ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
পর্দায় দর্শকদের চমক দিতে অনন্ত জলিল ফাইট রিহার্সেলও শুরু করে দিয়েছেন। অনন্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই রিহার্সেলের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পেছন থেকে অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে এই নায়ক ঘুষি ও পা চালাতে থাকেন।
ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্ত জলিলের যৌথ প্রযোজনার নির্মিত হবে ‘দিন দ্য ডে’ ছবি। ছবিতে তার সঙ্গে থাকবেন তার স্ত্রী ও নায়িকা বর্ষা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ।
আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে ‘দিন দ্য ডে’ ছবির শুটিং। শুটিং হবে ইরান ও কয়েকটি দেশে। সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের অনেক দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই বিষয়গুলো অনন্ত জলিল ছবিতে তুলে ধরবেন।
ইত্তেফাক/রেজা
