৮১ বছর বয়সে এসেও দৌড়ে রেকর্ড গড়ছেন ক্যালিফোর্নিয়ার এক বৃদ্ধা। তিনি এই বয়সে নাম লেখাচ্ছেন দৌড়ের নতুন প্রতিযোগিতায়, গড়ছেন নিত্য নতুন রেকর্ড। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জিনি ড্যাপ্রানো নামের এই বৃদ্ধা বিশ্বের মধ্যে ৭০ বছর বয়সী দৌড় প্রতিযোগিতার ৪০০ ও ৮০০ মিটারে করেছেন নতুন রেকর্ড।
জিনি বলেন, এই বয়সে মানুষের বিছানায় পড়ে থাকার কথা কিন্তু ইচ্ছাশক্তি থাকলে যে কেউ যেকোন বয়সেই করতে পারে নতুন কিছু। কখনোই সহজে কোন কিছু ছেড়ে নিতে নেই, আপনি ছেড়ে দিলেন তো হেরে গেলেন।
জিনি(৮১) পেশায় ছিলেন একজন শিক্ষিকা। শিক্ষকতা চলাকালীন সময়েই তিনি ‘দৌড় শিক্ষক’ হিসেবে ছাত্র-ছাত্রীদের কাছে পরিচিতি পান। তিনি পড়াশুনার আগে শিক্ষার্থীদের নিজেদের ফিটনেসের ব্যাপারে খেয়াল রাখতে বলতেন।
পরবর্তীতে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরও নতুন রেকর্ড গড়তে চাই।’
ইত্তেফাক/এসআর/টিএস
