রাসিক নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:৪৭
রাসিকের ৩০টি সাধারণ ওয়ার্ড এবং ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়াই করেছেন যথাক্রমে ১৬০ ও ৫২ জন প্রার্থী। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত নির্বাচন কমিশন উভয় পদে কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি। তবে স্থানীয় সূত্রে নির্বাচিত কাউন্সিলরদের নাম ও রাজনৈতিক পরিচয় জানা গেছে। সাধারণ ওয়ার্ডের ৩০ কাউন্সিলরদের মধ্যে ২১ জন আওয়ামী লীগ সমর্থিত, ৮ জন বিএনপি সমর্থিত এবং একজন ওয়ার্কার্স পার্টি সমর্থিত বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে রজব আলী (লাটিম), ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম (ঠেলাগাড়ি), ৩নং ওয়ার্ডে কামাল হোসেন (ট্রাক্টর), ৪নং ওয়ার্ডে রুহুল আমিন টুনু (ব্যাডমিন্টন র‌্যাকেট), ৫নং ওয়ার্ডে কামরুজ্জামান (ব্যাডমিন্টন র‌্যাকেট), ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান টুকু-টিফিন ক্যারিয়ার, ৮নং ওয়ার্ডে এসএম মাহবুবুল হক পাভেল (লাটিম), ১০নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার (ঘুড়ি), ১১নং ওয়ার্ডে রবিউল ইসলাম তজু (ঘুড়ি), ১২নং ওয়ার্ডে সরিফুল ইসলাম বাবু (টিফিন ক্যারিয়ার), ১৩নং ওয়ার্ডে আবদুল মমিন (লাটিম), ১৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার (ঠেলাগাড়ি), ১৭নং ওয়ার্ডে শাহাদত আলী শাহু (ঘুড়ি), ১৯নং ওয়ার্ডে তৌহিদুল হক সুমন (ঠেলাগাড়ি), ২০নং ওয়ার্ডে রবিউল ইসলাম সরকার (ঠেলাগাড়ি), ২১নং ওয়ার্ডে নিযাম উল আযীম (মিষ্ঠি কুমড়া), ২২নং ওয়ার্ডে আবদুল হামিদ সরকার (ঘুড়ি), ২৩নং ওয়ার্ডে মাহতাব হোসেন চৌধুরী (ট্রাক্টর), ২৪নং ওয়ার্ডে আরমান আলী (টিফিন ক্যারিয়ার), ২৫নং ওয়ার্ডে তরিকুল আলম পল্টু (টিফিন ক্যারিয়ার), ৩০নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পিন্টু (টিফিন ক্যারিয়ার)।
 
এদিকে বিএনপি সমর্থিত কাউন্সিলররা হলেন যথাক্রমে, ৯নং ওয়ার্ডে রেজাউন নবী দুদু (টিফিন ক্যারিয়ার), ১৫নং ওয়ার্ডে আবদুস সোবহান লিটন (ঠেলাগাড়ি), ১৬নং ওয়ার্ডে বেলাল আহম্মেদ (ঠেলাগাড়ি), ১৮নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পচা (ঠেলাগাড়ি), ২৬নং ওয়ার্ডে আকতারুজ্জামান কোয়েল (লাটিম), ২৭নং ওয়ার্ডে আনোয়ারুল আলিম (টিফিন ক্যারিয়ার), ২৮নং ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু (টিফিন ক্যারিয়ার) ও ২৯নং ওয়ার্ডে মাসুদ রানা শাহীন (মিষ্টি কুমড়া) এছাড়া ওয়ার্কার্স পার্টি সমর্থিত একমাত্র সাধারণ কাউন্সিলর হলেন ৭নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (টিফিন ক্যারিয়ার)।
 
অন্যদিকে স্থানীয় সূত্রে প্রাপ্ত ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন যথাক্রমে, ১নং ওয়ার্ডে তাহেরা খাতুন লিলি-চশমা (আওয়ামী লীগ), ২নং ওয়ার্ডে রোজিনা পারভীন লাকি-মোবাইল ফোন, ৩নং ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী-আনারস, ৪নং ওয়ার্ডে শিরিন আরা খাতুন-চশমা, ৫নং ওয়ার্ডে সামসুন নাহার-চশমা, ৬নং ওয়ার্ডে মাজেদা বেগম বুড়ি-হেলিকপ্টার, ৭নং ওয়ার্ডে উম্মে সালমা বুলবুলি-মোবাইল ফোন, ৮নং ওয়ার্ডে নাদিরা বেগম-জিপ গাড়ি, ৯নং ওয়ার্ডে লাইলী বেগম-হেলিকপ্টার ও ১০নং ওয়ার্ডে সুলতানা রাজিয়া-চশমা। তবে তাদের রাজনৈতিক পরিচয় জানায় যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি