ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা ছাড়তে বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মোদির কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতা ছাড়ুন, দেশে পরিবর্তন দরকার।’ খবর হিন্দুস্তান টাইমসের।
খ্রিস্টানদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রশংসা করেন।
গতকাল আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকার তীব্র নিন্দা জানিয়ে মমতা বলেন, মোদি সরকার ভোট ব্যাংক বাড়াতে এই বিভক্তি করতে চাইছেন। কিন্তু আমরা তা হতে দিবো না। আমরা কোন বিভক্তি চাইনা।
তিনি আরও বলেন, শিগগিরই এই সরকার বদলানো দরকার। দেশের স্বার্থে তাদের পদত্যাগ করা উচিৎ।
ইত্তেফাক/এসআর/টিএস
