মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে মঙ্গলবার বিকালে সাড়ে ৪টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আছাদ মোল্লা ( ৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । তার বাড়ি বলেশ্বরপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চাউলিয়া ইউপির বলেশ্বরপুর গ্রামে বিকালে মাঠে কাজ করার সময় বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে মাঠে কাজ করা অবস্থায় কৃষক আছাদ মোল্লা নামে এক কৃষকের মৃত্যু হয় । তার বাড়ি উক্ত বলেশ্বরপুর গ্রামে । লাশ মাগুরা সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে । মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
