লালপুর উপজেলার চকনাজিরপুর মধ্যপাড়া গ্রাম সংলগ্ন খলিশাডাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
লালপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান, এলাকাবাসী খলিশাডাঙ্গা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। লাশের গায়ে নীল রংয়ের জামা রয়েছে তবে পরনে কিছু ছিল না। মুখে আধাপাকা দাঁড়ি।
অতিরিক্ত পুলিশ সুপার হারুনর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় পৌর কাউন্সিলর সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
