খাগড়াছড়িতে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী আহত

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৬:৩৯
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরীতে ছুরিকাঘাতে স্ত্রী খুন ও স্বামী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা তাদের মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক স্ত্রী সালমা আক্তারকে (২২) মৃত ঘোষণা করেন। স্বামী বেলাল হোসেনকে (২৬) চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বেলাল ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
 
সালমার গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয়। বেলালের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
 
মানিকছড়ি থানার ওসি মো. রশিদ জানান, ঘটনার কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে, স্বামী বেলাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
 
ইত্তেফাক/আরকেজি