জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীনদের দখলে অধিকাংশ আসন

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৭:৪৭
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও এমন তথ্য পাওয়া গেছে।
 
জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ১১০ সিটে বিজয়ী হয়েছে বর্তমান প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়ার দল। আর মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)  পেয়েছে ৪১ সিট।  
 
সোমবারের নির্বাচনে প্রেসিডেন্ট এমমারসন মংনাগাওয়াভের দলটি যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করার জন্য প্রস্তুত রয়েছে। এ দিকে বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা অধিকাংশ সিটে জয় দাবি করছেন। 
 
তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, ফল ঘোষণার আগে বিজয় দাবি করা অবৈধ। শনিবার নাগাদ আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে। তখন জানা যাবে কে বিজয়ী হয়েছে।
IMG0
অন্যদিকে দেশটির বেক একনায়ক শাসক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তার ক্ষমতাচ্যুতের পর এটিই জিম্বাবুয়ের প্রথম সাধারণ নির্বাচন। গত ৩০ জুলাই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ/এমআই