ট্রাম্পের হুমকি ও চমক কাজে আসবে না : ইরান

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২০:৫৭
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ এক টুইটার বার্তায় ওয়াশিংটনের উদ্দেশ্যে বলেছেন, ‘হুমকি, অবরোধ ও লোক দেখানো চমক কোন কাজে আসবে না’।

আসছে ৬ আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে আবারো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ তেহরানের কর্মকর্তারা।
 
জাভেদ জারিফ বলেন, ‘ইইউ, রাশিয়া ও চীনের সাথে আমরা একটি অনন্য বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছি এবং এটি কার্যকর রয়েছে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং আলোচনা থেকে দূরে রয়েছে।’

তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, ‘ইরানী জনগণ এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করুন।’
 
ইত্তেফাক/টিএস