কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের কলেজ কমিটি গঠন

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২১:৩৫
কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ (জেপি) কাউখালী সরকারি মহাবিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় পার্টির কার্যালয়ে সকালে উপজেলা ছাত্র সমাজ নেতা মো. নয়ন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির  সভাপতি মাহাবুবুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম নসু।  বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের শামিম হোসেন, মো. বাহাদুর প্রমুখ।
 
বক্তারা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান। পরে সাব্বির হোসেন সভাপতি, নাসির উদ্দিন সহ-সভাপতি এবং আবু ফয়সালকে সাধারণ সম্পাদক ও ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজের কাউখাল সরকারি মহাবিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি