শয়ন কক্ষে কুয়া...

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৮:৩৮
৩৮ বছর আগে বসবাসের জন্য একটি বাড়ি কিনেছিলেন কোলিন স্টেয়ার। বাড়িতে থাকতে শুরু করার কিছুদিন পরে নিজের শয়ন কক্ষের নিচে একটি ফাঁপা গর্ত দেখে অবাক হন। অনুসন্ধান করে জানতে পারেন এটি আসলে একটি কুয়া। কুয়ার নিচে রয়েছে টলটলে পানি। 
 
কিন্তু সেই সময়ে কোলিন স্টেয়ারের তিন সন্তানই ছোট থাকায় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আবারো কুয়াটির মুখ বন্ধ করে রাখেন। এত বছর পর চাকরি থেকে অবসর নেয়ার পর একদিন কোলিনের মনে কৌতুহল জাগে কুয়াটি নিয়ে। কুয়ার ভেতরে গুপ্তধন থাকতে পারে মনে করে খুঁড়তে শুরু করেন। 
 
প্রতিবেশিদের সহায়তায় গত ছয় মাসে মই এবং বালতি নিয়ে কুয়ার ১৭ ফুট নিচে নামতে সক্ষম হলেও এখন পর্যন্ত কোন গুপ্তধনের সন্ধান মেলেনি। অনেক নিচে গিয়ে শুধু কাঁদামাটি মিলেছে। কিন্তু কৌতুহলী কোলিন কুয়াটি নিয়ে এখনো আশাবাদী। তিনি মনে করেন, শয়ন কক্ষে এই ধরনর অদ্ভুত কুয়া থাকার নিশ্চয়-ই কোন রহস্য আছে।-মিরর 
 
ইত্তেফাক/ইউবি