নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামেও রাস্তায় শিক্ষার্থীরা

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৩:২১
সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও নিরাপদ সড়কের দাবিতে ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে দিকে তারা নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে।
 
বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা চট্টগ্রামের জামালখান সড়ক, প্রেসক্লাব, ষোলশহর, ওয়াশা মোড়সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয়। তারা শান্তিপূর্ণভাবে সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে। তবে হজ যাত্রীদের গাড়ি, রোগী বহনকারী যান চলাচলে তারা সহযোগিতা করছে।
 
এদিকে, বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার নগরীতে যান চলাচল কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীর। এদিকে শিক্ষার্থীদের লাইসেন্স পরীক্ষা করায় গন্তব্যে পৌঁছাতে সময় লাগলেও যাত্রীরা সাধুবাদ জানাচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি