জিম্বাবুয়েতে সহিংসতায় নিহত ৩, সংযমের আহ্বান

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৬:৫১
জিম্বাবুয়েতে নির্বাচনী সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফলাফলে অনিয়ম হয়েছে দাবি করে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী নেলসন চামিসার সমর্থকদের বিক্ষোভে পুলিশি অভিযানের পর এ আহ্বান এল। বিবিসি।
IMG0
জাতিসংঘ এবং যুক্তরাজ্য নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। সহিংসতায় এ পর্যন্ত ৩জন নিহত হয়েছে। এরা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
সোমবার অনুষ্ঠিত জিম্বাবুয়ের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীণ জানু-পিএফ জয়ী হয়েছে। তবে বিরোধীদলীয় জোটের সমর্থকরা ফলাফল মেনে নেয়নি। কারচুপির অভিযোগ এনেছেন তারা।
 
নির্বাচনে কোন কারচুপি হয়নি বলে দাবি করেছে প্রেসিডেন্ট এমারসন মানুগাগাওয়া।
 
জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ করার পর থেকে দীর্ঘ ৩৮ বছর দেশটি শাসন করেন, রবার্ট মুগাবে। গত বছরের নভেম্বরে তাকে ক্ষমতাচ্যূত করার পর এটিই প্রথম নির্বাচন।
 
ইত্তেফাক/টিএস