জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার রায় প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া।
এসময় বক্তব্য রাখেন- মহেশপুর থানা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুণ্ডু, ঝিনাইদহ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, কাজীরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর, পৌর কাউন্সিলর হাশেম আলী পাঠান, জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমআর আশিক প্রমুখ।
ইত্তেফাক/এআর/বিএএফ
