দেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিনকে সংবর্ধনা প্রদান

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৮:১১
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন ঈশ্বরদী শাখার উদ্যোগে দেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরদীর টেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে ও জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের জেলা কমিশনার আদুবালা শীল, উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
 
এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের ঈশ্বরদী উপজেলার কমিশনার খালেদা আক্তার, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, অধ্যক্ষ ড. আসলাম হোসেন, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, শামসুল হক প্রমুখ।
 
প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-২০১৮ প্রতিযোগিতায় দেশের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন চাঁপাইনবাবগঞ্জের নাসির উদ্দিন। ২৫ জুন ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে সম্মাননা পুরস্কারটি গ্রহণ করেন তিনি। নাসির উদ্দিন বর্তমানে পাবনার জেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
 
ইত্তেফাক/বিএএফ