তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, ‘দেশের তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা হলো আওয়ামী লীগের প্রাণ। তারা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছে কীভাবে দেশের ক্রান্তি লগ্নে জীবন বাজি রেখে কাজ করতে হয়।’
বৃহস্পতিবার বিকালে টাংগাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন, বিএনপি-জামায়াত জোট মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় আসার জন্য। দেশ-বিদেশের নানাবিধ চক্রান্তে একবার যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশ আবার হায়েনাদের থাবায় পেছনের দিকে যাবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে বিগত দিনের মত জীবন বাজি রেখে কাজ করতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, মতিয়ার রহমান মতি, নিজাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, সদস্যা শিউলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, প্রচার সম্পাদক মো.খালিদ হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদসহ উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমএমএম/বিএএফ
