দুই বন্ধুর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২১:৪৮
রাতের আধারে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে দুই বন্ধু মিলে এক কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া উঠেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলেও ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় ওই কিশোরীর পরিবার দুদিন ধরে গৃহবন্দী রয়েছে। এমনকি বিচারের দাবিতে কোথাও যেতে পারছেনা কোথাও তারা।
 
জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত মুকবিল সরকারের ছেলে রাব্বী সরকার (২৫) ওই কিশোরীকে কৌশলে ঘর থেকে বের করে নির্জন জায়জায় নিয়ে যায়। পরিকল্পনানুযায়ী সাথে যোগ হয় স্থানীয় প্রভাবশালী বাবুল বেপারির ছেলে রাজন বেপারী (২৮)। দুই বন্ধু রাতভর ধর্ষণের পর ভোররাতে কিশোরীকে বাড়ির কাছে নিয়ে রেখে আসে। খবরটি এলাকায় কানাঘোসা হলেও রাব্বী সরকার ও রাজন বেপারী প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় কেউ মুখ খুলছে না। তাছাড়া ওই কিশোরীর পরিবারকে হুমকি দেওয়ায় তারাও রয়েছে গৃহবন্দী। স্থানীয় কয়েকজন প্রভাবশালী একজোট হয়ে বিষয়টি ধামাচাপা দেয়া চেষ্টা চালাচ্ছে। 
 
মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। তবে কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানালেন।
 
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, বিষয়টি মুঠোফোনের মাধ্যমে অবহিত হয়েছি। এ বিষয়ে আমি থানা ওসির সঙ্গে কথাও বলেছি। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এসডি/বিএএফ