বগুড়ায় বিএনপির বিক্ষোভ

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২২:০৪
তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, ভোট জালিয়াতি ও ভোট সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শহরের নবাববাড়ী সড়কে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
 
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।
 
ইত্তেফাক/এমআর/বিএএফ