সিলেটেও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে তারা নগরীর চৌহাট্টায় শিহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। বৃষ্টি উপেক্ষা করে জড়ো হওয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের স্লোগান দিতে থাকে। তারা বাসচাপায় নিহত দিয়া ও রাজীবকে চাপা দেওয়া বাস চালকের ফাঁসি দাবি করে।
শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে নানা ধরণের স্লোগান নিয়ে উপস্থিত হয় আন্দোলনস্থলে। 'যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ', 'আমরা বিচার চাই', 'ছাত্র-শ্রমিক ভাই-ভাই, নিরাপদ সড়ক চাই'। সাধারণ
শিক্ষার্থীদের মিছিলে সিলেট নগরী উত্তাল হয়ে উঠে গতকাল বিকালে। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে কয়েক ঘন্টার জন্য।
ইত্তেফাক/নূহু
