মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি ৮০, ট্রাকের ৬০ কিমি

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০১:০২

রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে ও দুর্ঘটনা কমাতে মহাসড়কে ট্রাক ও বাসের গতি নির্ধারন করা হয়েছে। মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি হবে ৮০ এবং  ট্রাকের গতি ৬০ কিলোমিটার। এ জন্য প্রত্যেক গাড়িতে গতিনিয়ন্ত্রক যন্ত্র বাধ্যতামূলক করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে  রাজধানী এলেনবাড়িতে বিআরটিএ’র  প্রধান দপ্তরে  গাড়ির গতি নিয়ন্ত্রণ সক্রান্ত এক বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়। বিআরটিএ-র চেয়ারম্যানের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মালিক ও  শ্রকিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/নূহু