ছাত্রদের নয় দফা দাবি

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০৮:৫৭
 
বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গত পাঁচ দিন ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে।
 
দাবিগুলো হচ্ছে -
১. বেপরোয়া চালককে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে।
 
২. নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
 
৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে।
 
৪. প্রত্যেক  সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে।
 
৫. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।
 
৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে।
 
৭. শুধু ঢাকা নয়, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।
 
৮. রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করতে হবে।
 
৯. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
 
ইত্তেফাক/মোস্তাফিজ